বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজনে গুণীজন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারি ও এ+ প্রাপ্ত মেধাবী-শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে ডাকবাংলায় সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে স্কুল শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শহিদুল ইসলাম পাপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইছমাইল খোকন, কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ, আ’লীগ নেতা সাইদুল বাকেন ভুঁইয়া, বেল্লাল হোসেন ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল, তাফাজ্জল মুন্সী, শিক্ষক সফিউল্লাহ খাঁন প্রমূখ।
সন্মাননা অনুষ্ঠানে ৩১ টি মাধ্যমিক, ২১ টি মাদ্রাসা, ২৫০ জন শিক্ষক, বিভিন্ন স্কুলের এ+ প্রাপ্ত ১৩০ জন ও ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিভিন্ন ক্রেষ্ঠ ও নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply