বাংলা ফটো নিউজ : মহাআকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করায় সাভারে আনন্দ র্যালি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার বিকেলে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উৎক্ষেপণই প্রমাণ করে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের রোল মডেল। এ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে আমরা মহাকাশ জয় করলাম। এটাই বাংলাদেশের জন্য বড়-প্রাপ্তি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আহবান জানান।
র্যালিতে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা ও বাংলাদেশ তাতীঁ লীগ ঢাকা জেলার সভাপতি হাজী মোবারক হোসেন খোকনসহ আরো অনেকে।
Leave a Reply