1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে তিন কোটি টাকা ব্যয়ে ৪টি রাস্তার উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : Sunday, May 13, 2018
  • 471

বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদ এলাকার তিনটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনসহ একটি রাস্তার শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক। আজ রোববার দুপুরে ২ কোটি ৫ লক্ষ টাকা ব্যায়ে নান্নার হতে উলাইল ও নান্নার হতে কালিদাসপট্রি পর্যন্ত দুইটি কার্পেটিংসহ ৮৩ লক্ষ টাকা ব্যায়ে নান্নার হতে গোপাল কৃঞ্ঝপুর পর্যন্ত ব্রিকসলিং রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও উলাইল হতে কালিদাসপট্রি পর্যন্ত ব্রিকসলিং রাস্তাটির শুভ উদ্বোধন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে আয়োজিত আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক বলেন, বর্তমান সরকার গ্রামীন জনপদের উন্নয়নে অত্যান্ত আন্তরিক। এ কারণে সার্বিক উন্নয়ন দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালবার্ট, স্কুল মাদ্রাসা, মসজিদ মন্দির, বিশেষ করে বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌছে দেওয়া সম্ভব হয়েছে। তাই সরকারের সহযোগীতায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা প্রয়োজন।

এছাড়াও সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মোল্লা, আওয়ামী লীগ নেতা ওমর খৈয়ম, যুবলীগ নেতা জাকির হেসেন ও নান্নার ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক, ইনসান, মনিরুজ্জামান, মর্তুজ আলী প্রমুখ

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার এর সঞ্ঝালনায় আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রফেসর কামাল উদ্দিন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews