1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:03 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৮ লাখ টাকার অনুদান চেক বিতরণ

  • আপডেট টাইম : Sunday, May 13, 2018
  • 321

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৬ জন রোগীর মাঝে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৩ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সদর উপজেলা সমাজসেবা এ আয়োজন করেন।

এসময় প্রত্যেক রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর এ অনুদান প্রদান করেন। প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews