বাংলা ফটো নিউজ : মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাভারের আশুলিয়ায় আনন্দ র্যালি করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুরে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আনন্দ র্যালিতে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তুষার, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রুবেল মন্ডল ও শরিফসহ আরো অনেকে।
Leave a Reply