1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 4, 2026, 2:37 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে ৫ জন এখনো নিখোঁজ

  • আপডেট টাইম : Saturday, March 24, 2018
  • 400

বাংলা ফটো নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ পাঁচজনের সন্ধান মেলেনি। আজ শনিবার সকাল থেকে নদীতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সন্ধান চালিয়েছে পুলিশ।

নিখোঁজ যাত্রীরা হলেন— রাজধানীর যাত্রাবাড়ী এলাকার লতিফ, শরীফ, তুষার, নাছিম ও বাবু।

ঘটনাস্থলে থাকা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিরা বিভিন্ন পেশায় নিয়োজিত। গতকাল শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে ১৪ জন নৌকা ভাড়া করে ঘুরতে যান। ওই নৌকাকে বালুবাহী আরেকটি নৌকা ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ রয়েছেন।

আমিনুর রহমান জানান, দক্ষিণ রূপসী এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া নৌকা থেকে নয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে এবং ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এখনো মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews