বাংলা ফটো নিউজ : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নে বজ্রপাতে নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে ইউনিয়নের পাইটকা গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহান একই গ্রামের ইদ্রিস আলার স্ত্রী।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির আঙ্গিনায় খড় গুছানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নুজাহানের পরিবারকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেন।
Leave a Reply