1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম : Tuesday, May 15, 2018
  • 310

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষীপুর) : লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার ( ১৫ মে ) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থী এবং সমাজসেবাসহ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাবেক সিভিল সার্জন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, আরপি কন্সস্ট্রাকসনের চেয়ারম্যান ও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউছুফের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ফরিদ আহমেদ ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, সাবেক সাংসদ এমএ গোফরান, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews