1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 5:09 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, May 16, 2018
  • 338

বাংলা ফটো নিউজ : সাভারে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে কাছে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মানিকগঞ্জ জেলার শিংগাইর থানার মানিকনগর গ্রামের সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান বাবু এবং রাজশাহী জেলার তানোর থানার টিপরা শালনা গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে। এদের মধ্যে বাবু বিদেশ থেকে কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসে এবং সানোয়ার হোমিও প্যাথিক ডাক্তার বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে ঔষধ নিয়ে মোটরসাইকেলযোগে বাবু ও সানোয়ার শিংগাইরে বাড়ির উদ্দ্যেশ ফিরছিলো। পথে আমিনবাজার সালেহপুর ব্রীজের কাছে পৌছলে দ্রুত গতির একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ঔষধ ব্যবসায়ী সানোয়ার হোসেন। এঘটনায় স্থানীয়রা প্রবাসী মেহেদী হাসান বাবুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনামুল হক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews