1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:45 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত ১৬!

  • আপডেট টাইম : Wednesday, May 16, 2018
  • 325

বাংলা ফটো নিউজ : ভারতের উত্তর প্রদেশের বারানসিতে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন সেখানে চাপা পড়েছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুর্ঘটনায় একটি বাস এবং কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এনডিআরএফ ইন্সপেক্টর নিরাজ কুমার জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে আমাদের সদস্যরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে। এতে করে ওই সময় সেই জায়গা দিয়ে যারা চলাচল করছিলেন, তারা চাপা পড়েন। কয়েকটি গাড়িও চাপা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেখানকার বহু মানুষের দাবি, অন্তত ৩০ জন সেখানে চাপা পড়ে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews