1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দুই দিন ব্যাপি শিশু মেলা উদ্বোধন

  • আপডেট টাইম : Wednesday, May 16, 2018
  • 325

বাংলা ফটো নিউজ : সাভারে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুল যোগাযোগ কার্যক্রমের অংশ হিসেবে দুই দিন ব্যাপি শিশু মেলা উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে জেলা তথ্য অফিস ঢাকার উদ্যোগে দুই দিন ব্যাপি এ শিশু মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

শিশু মেলা উদ্বোধন শেষে এক বক্তব্যে সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ তাই বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি নন্দন উন্নয়ন এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপনে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেছে বলেও বলেন তিনি।

এছাড়াও অনুষ্ঠান শেষে উপলজেলা হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস ঢাকার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লিয়াকত হোসেন ভুঞা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, সহকারী কমিশনার ভুমি প্রণব কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews