1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার , আটক ১

  • আপডেট টাইম : Wednesday, May 16, 2018
  • 370

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ের বাউখণ্ড গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। এসময় সে দৃশ্য ভিডিও ধারণ করে রাখে ধর্ষকরা। হুমকি দেওয়া হয় ঘটনা প্রকাশ করলে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই জাহাঙ্গীর আলম নামে এক ধর্ষককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় ওই স্কুলছাত্রী। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা পাঁচ বখাটে তার মুখ বেঁধে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণ দৃশ্য তারা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। একপর্যায়ে স্কুলছাত্রীটি জ্ঞান হার‍ালে অবস্থা বেগতিক বুঝতে পেরে বখাটেরা মেয়েটিকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় শাহিনুর ইসলাম (১৭), হাবিবুর রহমান হাবু (১৬) আব্দুল হালিম (৪০) জাহাঙ্গীর আলম (৩৫) ও দেলোয়ার হোসেনকে (৩৫) অর্ধনগ্ন অবস্থায় দৌড়ে পালিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে তারা ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর ওই স্কুলছাত্রীর সংজ্ঞা ফিরলে সে ঘটনার বর্ণনা করে।

ঘটনার বর্ণনায় ওই স্কুলছাত্রী জানায়, ধর্ষকরা ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে বলেছে ‘এ ঘটনা কাউকে জানালে এটা ইন্টারনেটে ছেড়ে দেব। তাহলে তোর আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে মেয়েটি।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, গণধর্ষণের ঘটনায় পাঁচ ধর্ষকের মধ্যে জাহাঙ্গীর আলম নামে এক ধর্ষককে কাল রাতেই আটক করেছি বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে নারী শিশু আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews