1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:20 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বিএনপি পুরোপুরি অসৎ : জয়

  • আপডেট টাইম : Thursday, May 17, 2018
  • 357

বাংলা ফটো নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অসততার অভিযোগে বিএনপি’র তীব্র সমালোচনা করেছেন।

বুধবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এই তরুণ আইটি বিশেষজ্ঞ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য মেয়র তালুকদার আবদুল খালেককে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘বিএনপি পুরোপুরি অসৎ। প্রতিদিন প্রেস কনফারেন্স করে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তারা এখন খুলনার মেয়র নির্বাচন সম্পর্কে কথা বলছে। যদিও তাদের প্রার্থী আমাদের আওয়ামী লীগ প্রার্থীর অর্ধেক ভোট পেয়েছে। ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্রে সমস্যা হয়েছে, যা মাত্র এক শতাংশ। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, তারা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিকানা নিয়ে অভিযোগ তুলেছে। এটি পুরোপুরি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির মালিকানাধীন। এটি টেলিটক, বিটিসিএল ইত্যাদির মতো শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু-১ একটি বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। আমরা যাতে ট্রান্সপন্ডার্স বিক্রি করতে পারি এবং বাংলাদেশ সরকার যাতে অর্থ আয় করতে পারে সেই জন্য সক্ষমতাসহ এটি তৈরি করা হয়েছে। যেকোন ব্যক্তি আমাদের স্যাটেলাইট থেকে ট্রান্সপন্ডার্স ক্রয় করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews