বাংলা ফটো নিউজ : সাভারের ব্যাংক কলোনি এলাকার কলেজেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনে প্রতারণার অভিযোগ উঠেছে। এসএসসি (SSC) বা মাধ্যমিকি উত্তীর্ণদের তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে আবেদনের জন্য ফ্রি এসএমএস (SMS) করে দিচ্ছে। কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের কৌশলে সংশ্লিষ্ট কলেজকে পছন্দের তালিকায় রাখতে বাধ্য করিয়েছেন। আবার কোথাও কোথাও শিক্ষার্থীদের না জানিয়েই এস্এমএস-এর মাধ্যমে ভর্তির আবেদন করে দিয়েছে কলেজেক্স কর্তৃপক্ষ।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কলেজেক্স কর্তৃপক্ষ কয়েক শতাধিক শিক্ষার্থীদের এসএমএস (SMS) করিয়ে দিয়েছে। তবে তাদের তালিকায় শুধুমাত্র কলেজেক্স কলেজ এর নাম রাখা হয়েছে। কর্তৃপক্ষ বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ফ্রি এসএমএস(SMS) করে দেওয়ার নামে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে।
এঘটনায় চন্দ্রনা ও লাবনী নামের দই শিক্ষার্থীর অভিভাবক সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এছাড়াও প্রতিষ্ঠানটির স্কুল শাখার এস,এস,সি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অগোচরে একই কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করানোর প্রায় অর্ধশত শিক্ষার্থীর অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এসএসসি (SSC) বা মাধ্যমিকি পরীক্ষার শেষ দিন স্কুল কর্তৃপক্ষপ্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র নিয়ে নেয়। ৯ মে থেকে অনলাইনে কলেজে ভর্তির নিবন্ধন শুরু হলে শিক্ষার্থীরা নিবন্ধন করতে গিয়ে দেখে, তাদের নামে আগেই নিবন্ধন করা হয়ে গেছে। অর্থাৎ ওই প্রতিষ্ঠান থেকে আগেই তাদের নামে নিবন্ধন করে রাখা হয়েছে। ফলে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না।
এ ব্যাপারে অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান কলেজেক্স কলেজের উপর আনা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কলেজের শিক্ষক সালাউদ্দিন গাজী ও মোঃ মোহসিন এই হীন কাজের সাথে জড়িত থাকায় তাদেরকে আমি চাকুরী থেকে বিদায় করে দিব এবং যেসব শিক্ষার্থী এই কলেজে পড়তে ইচ্ছুক নয় সেসব শিক্ষার্থীদের নিজ দায়িত্বে শিক্ষার্থীর পছন্দের কলেজে ভর্তি করিয়ে দিব।
Leave a Reply