1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:03 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রামগঞ্জে পৃথক দুটি স্থানে অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম : Thursday, May 17, 2018
  • 315

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে পৃথক ২টি অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের চৌকিদার বাড়ির বাদশা মিয়া বসতঘর থেকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ড সৃষ্টি হয়। এতে মহুর্তেই আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে বাদশা মিয়া ,ছেফায়েত উল্যাহ, মাহমুদ উল্যাহ, আবুল কালাম, আব্দুল আজিজ, নুরনবী, মহসিনের বসতঘর ভষ্মিভ’ত হয়। এ ঘটনায় নগদ ২লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয়।

পরে সংবাদ পেয়ে রামগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও গ্রামবাসির সহায়তা ২ ঘন্টায় নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। অপরদিকে একই দিন ভোররাতে নান্দিয়াপাড়া তফাদার বাড়ির আবুল কাশেমের রান্নাঘর থেকে অগ্নিকান্ড শুরু হয়ে আবুল কাশেম,টিপু,মিজানের ৩ বসতঘর পুড়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়।

উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মো: আব্দুল মোতালেব জানান অগ্নিকান্ডে সংবাদ পেয়ে পৃথক ২টি ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিটে সর্বোচ্চ চেষ্টা করে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews