1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:44 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

১০৪ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত শতাধিক

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 341

বাংলা ফটো নিউজ : কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দেশটির হোসে মারতি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এখন পর্যন্ত তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানা গেছে। তবে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কিউবার জাতীয় এয়ারলাইন সংস্থা কিউবানা ডি অ্যাভিয়েশনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ মডেলের। সংবাদ সংস্থা প্রেনজা লাতিনার খবরে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিচে নেমে আসে এবং বিধ্বস্ত হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে ১০৪জন আরোহী ছিলেন।

রেডিও হাভানা কিউবা জানিয়েছে, উড়োজাহাজটি যাত্রী নিয়ে হাভানা থেকে হলগুইন শহরে যাচ্ছিল। এটি ছিল অভ্যন্তরীণ ফ্লাইট। দুর্ঘটনার পর পরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews