বাংলা ফটো নিউজ : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুক্রবার বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিন করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক জামশেদ আলম। এসময় অন্যান্যের মধ্যে নগর অফিস সম্পাদক জহির উদ্দিন,প্রচার সম্পাদক এম রেজাউল ইসলাম,শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম সহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সমাবেশে জামশেদ আলম বলেন,পবিত্র রমজান মাসে অশ্লীল বেহায়াপনা,সিনেমা ও দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে।তিনি সর্বস্তরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান ও জানান তিনি।
Leave a Reply