1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:44 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড়

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 369

বাংলা ফটো নিউজ : রোজার প্রথম দিনই জুমাবার হওয়ায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুপুরের আজানের পর থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। খুতবায় খতিব রোজার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। নামাজের সময় মসজিদ এলাকার বাইরে আশপাশের রাস্তায়ও মুসল্লিরা ছড়িয়ে পড়েন।

রাজধানীর অন্যান্য মসজিদেও মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। নামাজ শেষে মুসল্লিরা যার যার সাধ্যমতো দান খয়রাত করেন। গতকাল বেলা ১১টার দিকে এক পশলা বৃষ্টিপাত হওয়ায় সারা দিনই ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে।

এ জন্য ১৫ ঘণ্টা রোজা থাকার পরও রোজাদারদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়নি। প্রধম দিন রোজা রাখতে পারায় খুশি মুসল্লিরা। আবিদুর রহমান নামে এক মুসল্লি বলেন, রমজান মাস একটি পবিত্র মাস। এ মাসে আল্লাহর অনেক রহমত বর্ষিত হয়। এ মাসে আমাদের গুনার কাজ ছেড়ে দেয়া উচিত।

আমরা যাতে জান্নাতে যেতে পারি সে জন্য বেশি বেশি নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত করা প্রয়োজন। শফিকুর রহমান নামে আরেক মুসল্লি বলেন, রমজানে যেভাবে অপরাধ কমে যাওয়ার কথা, আমাদের দেশে সেভাবে কমছে না। এর কারণ হলো ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। এ জন্য আমাদের এ মাসে কুরআন-হাদিস বেশি বেশি করে পড়া উচিত।

গতকাল ছুটির দিন হওয়ায় রাস্তায় তেমন যানজট ছিল না। শুধুমাত্র ইফতারির বাজারগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায়। বিকেলে বিভিন্ন সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংযমের মাসে দাম না কমে বেড়ে যাওয়ার এ প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews