1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:03 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 310

বাংলা ফটো নিউজ : পূর্ব বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে আরশাদ শিকদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার সন্ত্রাসী সাইফুল ও তার বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাভার উপজেলার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকায়।

এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকার হিরু শিকদারের ছেলে আলম শিকদার (৩৩) ও আরশাদ শিকদারকে (৩০) কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার সন্ত্রাসী সাইফুল, নাজমুল, আতিক ও মিরাজ। পরে তাদের উত্তর কলমার জিনজিরা এলাকায় নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এ সময় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১২ টার দিকে আরশাদ শিকদার মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় অন্যজনের চিকিৎসা চলছে বলেও জানান এলাকাবাসী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানিয়েছেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এছাড়াও হত্যাকারীদের আটক করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews