1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:03 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 306

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার সদর ইউনিয়নের কলমার জিনজিরা ও পৌর এলাকার বক্তারপুর থেকে দুই জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে সাভারের কলমার জিনজিরা এলাকায় প্রসেস ইন্ড্রাষ্ট্রিয়াল লিমিটেড কারখানায় ফিটিংস মেশিনে কাজ করার সময় বুলবুল আহমেদ (৩২) নামের এক শ্রমিক মেশিনের ভিতরে মাথা গিয়ে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শ্রমিক বুলবুল আহমেদ রংপুর জেলার গংগাছড়া থানার কচুয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। নিহত শ্রমিকের পরিবারকে আর্থীক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কতৃপক্ষ। কারখানাটিতে অ্যাকোয়া পানির পাম্প তৈরি করা হতো বলে জানা গেছে।

অন্যদিকে বিকেলে সাভারের বক্তারপুর এলাকায় ক্যাভার্ড ভ্যানের উপর থেকে মালামাল নামানোর সময় উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে জড়িয়ে মিঠু সরদার নামের (৩০) এক ক্যাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মিঠু সরদার বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা শ্যামনগর গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে।

দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই আসাদ মিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews