1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:37 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গণ বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 370

বাংলা ফটো নিউজ : সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠের মধ্য দিয়ে উচ্চশিক্ষায় যাত্রা শুরু করলো গণ বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের এপ্রিল সেশনের নবাগত শিক্ষার্থীরা। আজ শনিবার (১৯ মে ) সকালে স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের দেশ ও জাতি গঠনে পথ নির্দেশক সাতটি শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ।

শপথগ্রহণ শেষে গণ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী।

এ সময় বিভিন্ন বক্তা বলেন, ছাত্রসংখ্যা বেশি হলেই একটা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং- এ এগিয়ে থাকতে পারে না। ছাত্রসংখ্যার চেয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধা, শিক্ষার মান, সঠিক পরীক্ষা পদ্ধতি এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ এক্ষেত্রে প্রাধান্য পাওয়া উচিৎ। গণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে সব ধরণের সুযোগ রয়েছে বলেও দাবি করেন বক্তারা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews