বাংলা ফটো নিউজ : সাভারে নিজ বাড়ি থেকে ইয়াসিন আসিক নামের (১৫) অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে সাভার পৌরসভার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সাভার পৌরসভার শাহীবাগ এলাকার ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন আসিকের লাশ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত স্কুল শিক্ষার্থী ইয়াসিন আসিক মজিদপুর এলাকার আজাব হোসেনের ছেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির বলেন, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply