বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম. ধামরাই) : ধামরাইয়ে নান্নার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ রোববার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক। উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ স্থানীয় আইনজীবি, বুদ্ধিজীবি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply