সাভারে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। রবিবার রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার জোরপুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বাস যাত্রী ও স্থানীয়রা জানায়, রাতে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রীদের নিয়ে চন্দ্রা থেকে মিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে যাত্রীবাহী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার জোরপুল এলাকায় পৌছলে সামনে থাকা একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ইতিহাস পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠে উল্টে যায়। এ ঘটনায় বাসে থাকা নারী, শিশুসহ আহত হয় অন্তত ৪০ জন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবির পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির।
Leave a Reply