বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : ধামরাই উপজেলার সূয়াপুর ইউপি এলাকার ঈশাননগর দেলধা এস কে আই দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ শনিবার ঈশাননগর মাঠে দিনব্যাপী মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে সূযাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।
এ সময় প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানিয়েছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোয়ান্টাম হাউজিং লিঃ এর পরিচালক আদালত বিশ্বাস (সবুজ), প্রাক্তন চেয়ারম্যান হাবিবুর রহমান তুলা, মাদরাসা কমিটির সেক্রেটারী মোহাম্মদ হাবিবুর রহমান এম এম ও মাদরাসা কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান প্রমূখ।
Leave a Reply