বাংলা ফটো নিউজ : সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান ও ভাকুর্তা ইউনিয়নের মধুমতি মডেল টাউনের ভিতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পৃথক ঘটনার ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ভাকুর্তার সোলাই মার্কেট এলাকার মফিজুল ইসলাম (৪৭) মধুমতি মডেল টাউনের ভিতরে দিনমজুরের কাজ করতো। সকালে মধুমতি মডেল টাউনের ভিতরে তার রহস্যজনক ভাবে মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এদিকে ওই দিনমজুরের রহস্যজনক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
অন্যদিকে সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা বাড়ির দোতলায় জানালার গ্লাস লাগানোর সময় ইট মাথায় পড়ে সেলিম (৪০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয় । পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply