1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:26 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : Tuesday, May 22, 2018
  • 323

বাংলা ফটো নিউজ : মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাদক বিক্রেতারা সামাজিক ও রাজনৈতিকভাবে যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে।

সোমবার সচিবালয়ে সংবাদ সংস্থা ইউএনবিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো মূল্যে মাদক ব্যবসা বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলেছেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা বিভাগওয়ারি এ তালিকা নিয়ে অভিযান চলছে।

মাদক নির্মূলের নামে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ অভিযোগ নাকচ করে দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক ব্যবসায়ীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে। যখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে যায়, তখন তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দু-একটি নিহত হওয়ার ঘটনা ঘটে থাকে।

মন্ত্রী বলেন, সোমবার পর্যন্ত যে হিসাব জমেছে, তাতে দেখা গেছে, এ পর্যন্ত দুই হাজারের অধিক মাদক ব্যবসায়ীকে এক থেকে ছয় মাসের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে বন্দুকযুদ্ধের দু-একটা বিচ্ছিন্ন ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেটাই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে।

বাংলাদেশ মাদক নির্মূলে ফিলিপাইন ও থাইল্যান্ডের পথ অনুসরণ করছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকা অনুযায়ী কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

মাদক আনা-নেওয়ার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যও যুক্ত রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ তালিকায় সমাজের বিভিন্ন পেশার মানুষ রয়েছে।

প্রসঙ্গত, সোমবার পর্যন্ত ১০ দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews