বাংলা ফওেটা নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর জেলা কারাগারে মাদক মামলার আসামি আবদুর রাজ্জাক প্রকাশ কসাই রিপন (৪২) মৃত্যু হয়েছে। সোমবার (২১ মে) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। রাজ্জাক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার আবদুল হকের ছেলে।
কারাগার সূত্রে জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি মাদক মামলায় রাজ্জাককে আটক করা হয়। এরপর তিনি কারাগারে ছিল। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিল। হঠাৎ সোমবার বিকেলে বুকে ব্যাথা হলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, মৃত অবস্থায় রাজ্জাককে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে গুটি বসন্তের চিহ্ন দেখা গেছে।
Leave a Reply