1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:36 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে ২০ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল পরিমান মাদক উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, May 22, 2018
  • 299

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে জেলা যুবলীগ নেতা শেখ হারুনসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে আইনশৃংখলা বাহিনী। এসময় বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যায় পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর ও চন্দ্রগঞ্জের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মরিয়ম, ইছমাইল হোসেন, দিদার হোসেন, হাসান ও দেলোয়ার হোসেনসহ ২০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ.সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন,রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এসব চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, গত ২৪ ঘন্টা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকের সাথে যত বড়ই লোক জড়িত থাকুক। কাউকে ছাড় দেয়া হবেনা হুশিয়ারী দেন এ পুলিশ কর্মকর্তা। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews