1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 10:00 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

গণ বিশ্ববিদ্যালয়ে ‘পাঠ্যক্রম উন্নয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, May 22, 2018
  • 354

বাংলা ফটো নিউজ : গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে “পাঠ্যক্রম উন্নয়ন” (Workshop on Curriculum Development) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২মে) আইকিউএসি’র সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম আবু দাইয়েন এবং অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।

কর্মশালায় গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স-২০১৮ এর কারিকুলাম উপস্থাপন করেন ঐ বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রায়হান।

এসময় কারিকুলামের সবল ও দুর্বল দিক নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকবৃন্দ। এ কারিকুলামকে কিভাবে আরো সুন্দর ও যুগোপযোগী করা যায় তার দিক নির্দেশনা দেন তারা।

এছাড়া কারিকুলাম বাস্তবায়নে প্রশাসনের দিক থেকে সবধরণের সহায়তায় আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার। সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews