1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:34 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বিশ্বকাপের গ্যাঁড়াকলে নেইমার!

  • আপডেট টাইম : Wednesday, May 23, 2018
  • 388

বাংলা ফটো নিউজ : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। রেকর্ড পরিমাণ ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া এই ব্রাজিলীয় সুপার স্টার এরই মধ্যে আগামী গ্রীস্মে রিয়ালে যাবার আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন ফরাসি ক্লাব কর্তৃপক্ষকে। তবে যেকোনো মূল্যে এই তারকা ফুটবলারকে রেখে দেয়ার জন্য প্রস্তুত পিএসজি।

২৬ বছর বয়সী নেইমারের এজেন্ট পিনি জাহাবি গত ১৩ মে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর একদিন পর নেইমারের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত নেইমারের সার্ভিস পেতে চায় পিএসজি। মাদ্রিদ যদি কোনো কারণে চাপ সৃষ্টি করে নেইমারকে নিতে চায় তাহলেও সেটি ১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপের ইতি না ঘটা পর্যন্ত সম্ভব হবে না।

পিএসজির বিদায়ী কোচ উনাই এমেরি বলেন, ‘আমি নেইমারের মুখপাত্র নই। তবে মনে হয় আগামী মৌসুমটি পিএসজিতেই কাটাবেন নেইমার। এটি খেলোয়াড় এবং ক্লাব উভয় পক্ষের জন্যই ভালো হবে।’

এদিকে এক বিবৃতিতে পিএসজির সভাপতি নাসের আল খালাফি স্প্যানিশ গণমাধ্যমেকে অভিযুক্ত করে বলেছেন তারাই এই খেলোয়াড়কে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, ‘কে বলেছে তিনি এখানে থাকছেন না। কেউ কি সেটি বলতে পারবেন? কেউ না।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি (নেইমার) আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাই তিনি যে এখানে থাকবেন সেটি ২০০ ভাগ নিশ্চিত। স্প্যানিশ গণমাধ্যমগুলো এখনো ফরাসি ক্লাবের বিপক্ষে গিয়ে নিজ দেশের ক্লাবের পক্ষে কাজ করছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews