1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:11 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মাদক সম্রাট সংসদেই আছে : এরশাদ

  • আপডেট টাইম : Wednesday, May 23, 2018
  • 364

বাংলা ফটো নিউজ : মাদক ব্যবসায়ী নির্মূলের নামে বন্দুকযুদ্ধে বিনা বিচারে মানুষ হত্যার কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাদক ব্যবসায়ী নির্মূলের নামে তথাকথিত বন্দুকযুদ্ধে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। তারা কী ব্যবসায়ী না রাজনৈতিক লোক তা আমরা জানি না। কিন্তু মাদক সম্রাটতো জাতীয় সংসদেই আছে। তাদের তো কিছু করা হচ্ছে না। তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান।

বুধবার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। সরকার এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রত্যেক নাগরিকেরই বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এভাবে বিনাবিচারে মানুষ হত্যার নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নির্মূলে আগামী সংসদ অধিবেশনেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে এরশাদ বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ কর্মঘন্টা অপচয় হচ্ছে। দেশের ক্ষতি হচ্ছে ৩৬ হাজার কোটি টাকা। এ থেকে পরিত্রান পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজট মুক্ত করবো।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল আলম রুবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews