1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক নিবিড় করতে বনভোজন

  • আপডেট টাইম : Saturday, March 24, 2018
  • 342

বাংলা ফটো নিউজ : মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক নিবিড় করতে ও কারখানায় উৎপাদনে উৎসাহ বাড়াতে সাভারের আশুলিয়ায় বনভোজনের আয়োজন করেছে রফতানিমুখী একটি তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ এ ভবনে ব্যতিক্রমধর্মী এ বনভোজনের আয়োজন করে আশুলিয়ার রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনে অবস্থিত চায়না মালিকানাধীন গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড কারখানা কতৃপক্ষ। দিনরাত পরিশ্রম করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন শ্রমিকরা। অনেকেই ভুলে যান তাদের জীবনের আনন্দ ও চিত্তবিনোদনের কথা। শ্রমিকদের এ বিষয়টি চিন্তা করেই এ বনভোজনের আয়োজন করে কারখানা কতৃপক্ষ।

বনভোজনে এসময় শ্রমিকদের জন্য দুপুরের খাবার ছিলো প্লেন রাইচ,মুরগীর কারি,ডিম,রোষ্ট, মিষ্টি ও কোমল পানীয়। পুরো দিনটা শ্রমিকরা নেচে গেয়ে উপভোগ করেন। এছাড়া শ্রমিকদের জন্য লটারির ব্যবস্থাও করা হয় প্রথম পুরুস্কার দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা।

মূলত তৈরি পোশাক কারখানায় উৎপাদন কাজে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এই বনভোজনের আয়োজন । নৈমিত্তিক পোশাক বাদ দিয়ে সাধ্যমতো একটু সাজগোজ করে নারী-পুরুষ শ্রমিকরা পুরো দিন হৈচৈ করে নেচে-গেয়ে অনাবিল আনন্দ উপভোগ করেন।

বনভোজনে এসময় উপস্থিত ছিলেন গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড কারখানার চেয়ারম্যান মিষ্টার নান,সিইও এ্যালভিস চ্যান,জেনারেল ম্যানেজার আগা মোঃ শফিউল আজম,এইচ আর এ্যাডমিন ম্যানেজার জুয়েল খাঁনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews