1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 5:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ হাড়ালো কিশোর

  • আপডেট টাইম : Monday, May 28, 2018
  • 483

বাংলা ফটো নিউজ : টাঙ্গাইলের সখীপুরে এক কিশোর তার প্রিয় ফুটবল দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় একটি বাস ওই কিশোরের পায়ের ওপর দিয়ে চলে যায়। মারাত্মক আহত এই কিশোরকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের প্রতিমাবংকী মাদ্রাসা এলাকায়। ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আহত এই কিশোরের নাম রাশেদ রহমান (১২)। সে প্রতিমা বংকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী বছির উদ্দিনের ছেলে ও প্রতিমাবংকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে ব্রাজিলের সমর্থক।

ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ বেলা ১১টার দিকে প্রতিমাবংকী মাদ্রাসার সামনে সখীপুর-টাঙ্গাইল সড়কে একটি মেহগনি গাছে ব্রাজিলের পতাকা টানাতে উঠে। ওই গাছের ওপর দিয়ে বিদ্যুতের লাইন ছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই সড়কে ছিটকে পড়ে। এ সময় টাঙ্গাইল গামী একটি বাস ওই কিশোরের পায়ের ওপর দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চালক ব্রেক চেপে ধরেও কিশোরটিকে রক্ষা করতে পারেনি। বাস রাশেদকে কয়েক ফুট টেনে নিয়ে যায়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেলিম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন রাশেদের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews