1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:18 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শ্রমিকদের বেতন ১০ জুন, বোনাস ১৪ জুনের মধ্যে

  • আপডেট টাইম : Friday, June 1, 2018
  • 393

বাংলা ফটো নিউজ : আগামী ১০ জুনের মধ্যে মে মাসের বেতন পাবেন পোশাক খাতের শ্রমিকেরা। এ ছাড়া ঈদের বোনাস পাবেন ১৪ জুনের মধ্যে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতারা এমন আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আশা করি, এবার ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সমস্যা হবে না। ব্যবসায়ী নেতারা জোর দিয়েই এ কথা বলেছেন। তাঁরা বলেছেন ১০ জুনের মধ্যে মে মাসের বেতন এবং ১৪ জুনের মধ্যে বোনাস পাবেন শ্রমিকেরা।’

এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ছোটখাটো কিছু সমস্যা থাকবে। সেগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি, শ্রমিকেরা হাসিমুখে বাড়ি যাবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews