বাংলা ফটো নিউজ : নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
আজ রবিবার সন্ধ্যায় সাভারের থানা রোড পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে এই সরকারের অধীনে তাদেরকে নির্বাচনে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব কিছু তৈরি করেছে । বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল খুলনা সিটি করর্পোরেশন নির্বাচন এই কমিশনের নেতৃত্বে সুষ্ঠ হয়েছে। মানুষ কোন প্রশ্ন তুলতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এসময় তিনি আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান আওয়ামীগের নেতাকর্মীদের।
আয়োজিত ইফতার মাহফিলে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, সাংবাদিকতা জাতির কল্যাণে নিবেদিত একটি মহৎ পেশা। প্রেসক্লাবের নতুন নেতৃত্ব পেশার মান উন্নয়নে কাজ করবে। সাভার প্রেসক্লাব সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।এসময় তিনি দেশবাসীসহ সাভার ও সাভার প্রেসক্লাবের কল্যাণ কামনা করেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইদুর রহমান, সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, বিশিষ্ট পরিবেশবিদ রফিকুল ইসলাম মোল্লা (ঠান্ডু), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, ভাকুর্তা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট তুহিন খান, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়, সাধারণ সম্পাদ মাহফুজুর রহামন নিপু, সাভার প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি তায়েফুর রহমান, সাবেক সহ-সভাপতি হাফিজ উদ্দিন, ফিরোজ মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য র্যারিস্টার শিহাব উদ্দিন খান, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মানবাধিকার সংগঠক এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা সাবেক সমাজ সেবা কর্মকর্তা তারেক মোহাম্মদ মমতাজুর রহমান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সাপ্তাহিক সাভার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাজ্বী কামরুজ্জামান খান।
এছাড়াও সাভার প্রেসক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো জমকালো আয়োজনের মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করায় উপস্থিত সাভারের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ আয়োজনকে স্বাগত জানান এবং বর্তমান কমিটির ভূয়সী প্রসংশা করে সাভার প্রেসক্লাবকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply