বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় সুর্বণা আক্তার নামের (১৫) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার নিজ বাড়ি থেকে ওই স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে স্থানীয় জাফর মাদবর একাডেমী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সুর্বণা আক্তারের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই সালাম বলেন, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। নিহত ওই স্কুল ছাত্রী চাঁনগাও এলাকার সুমন সোলায়মানের মেয়ে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply