1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 9:02 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শিবচরে ১২শ’ জাল স্ট্যাম্পসহ গ্রামীণব্যাংকের ২ কর্মী আটক

  • আপডেট টাইম : Wednesday, June 6, 2018
  • 365

বাংলা ফটো নিউজ : মাদারীপুর জেলার শিবচরে গ্রামীণব্যাংকের শাখায় অভিযান চালিয়ে ১২৫২ পিস সরকারি নকল স্ট্যাম্পসহ ওই ব্যাংকের দুই কর্মচারীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বুধবার (৬ জুন) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর মাদারীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, সরকারের রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে রেভিনিউ স্ট্যাম্প থেকে। গ্রামীণব্যাংকের কর্মচারীদের একটি চক্র দীর্ঘদিন ধরে রেভিনিউ স্ট্যাম্প তৈরি, বেচা-কেনা এবং ব্যবহার করে সরকারের বিপুল অংকের রাজস্ব ক্ষতি করে আসছে। খবর পেয়ে মঙ্গলবার (৫ মে) শিবচর উপজেলায় গ্রামীণব্যাংকের বিভিন্ন শাখার অভিযান চালায় র‌্যাব। এসময় গুয়াতলা গ্রামের গ্রামীণব্যাংক শাখা অফিস থেকে জাল স্ট্যাম্প বিক্রেতা মো. উজ্জল শেখ (গ্রামীণব্যাংকের এ শাখার কর্মচারী) আটক করা হয়।

তার কাছে থেকে ১৪২টি (১০ টাকার) জাল স্ট্যাম্প, একটি মোবাইল ফোন এবং সিমকার্ড উদ্ধার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরভাটপাড়ার মো. মন্নু শেখের ছেলে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক শিবচরের উমেদপুর গ্রামীণব্যাংক শাখা অফিসের নিচতলা থেকে চক্রটির আরেক সদস্য মো. খোকন মেলকারকে (গ্রামীণব্যাংকের কর্মচারী) আটক করা হয়। তার কাছ থেকে ১১৫টি (১০ টাকার) জাল স্ট্যাম্প, এক হাজার ব্যবহৃত জাল রেভিনিউ স্ট্যাম্প, দু’টি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। তিনি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার সাজনপুর গ্রামের মৃত নুরু মেলকারের ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, গ্রামীণব্যাংকের বিভিন্ন শাখার বেশকিছু কর্মচারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে জাল স্ট্যাম্প এর ব্যবসা করে আসছেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক দু’জনকে শিবচর থানায় সোপর্দ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews