1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:14 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় সেনা সদস্য হত্যার ঘটনায় আটক ১

  • আপডেট টাইম : Thursday, June 7, 2018
  • 293

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার গাজীরচট এলাকায় সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আরিফুল ইসলামকে হত্যার ঘটনায় সজীব নামে একজনকে আটক করেছে পুলিশ। সে আশুলিয়ার থানার পলাশবাড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসাআই) মশিউর রহমান নয়ন জানান, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডে আরিফুল ইসলাম নামে একজন সাবেক সেনা সদস্যকে বাসা থেকে ডেকে এনে হত্যার ঘটনায় সজীব নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নির্মানাধীন ভবনের ইট-বালু সরবরাহ নিয়ে কোন দ্বন্দের ঘটনায় এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলের আশপাশের সড়ক ও বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত পূর্বক হত্যাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত রোববার আশুলিয়ায় গাজীরচট এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক সেনা সদস্য সার্জেন্ট আরিফুল ইসলামকে বাসা থেকে ডেকে এনে কুপিয়ে হত্যার চেষ্টা করে দূর্বৃত্তরা। এঘটনায় আহত ওই সেনা কর্মকর্তা ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মৃত্যু বরন করেন। পরে নিহতের স্ত্রী বিউটি আক্তার জুই বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

নিহত সেনা সদস্য আরিফুল ইসলাম গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদিগুলীয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের এনামুল হকের বাড়িতে ভাড়া থেকে একটি বেসরকারী প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews