1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:15 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Friday, June 8, 2018
  • 305

বাংলা ফটো নিউজ : সাভারে জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক ভ্যানচালক ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে স্মৃতিসৌধের মূল বেদির পেছনে প্রায় এক কিলোমিটার দূরে সীমানা প্রাচীরের দক্ষিণ-পশ্চিম কোণে একটি কচুক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালকের নাম নয়ন মিয়া (৪০)। তিনি যশোরের ঝিকরগাছা থানার গণি মিয়ার ছেলে। আশুলিয়ায় কুরগাঁও এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

নিহতের মা আমেনা বেগম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে অপরিচিত এক ব্যক্তি নয়নকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাসায় ফেরেনি। আজ শুক্রবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধের ভেতর নয়নের লাশের সন্ধান পান তারা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহত ব্যক্তির মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া লাশটি কচুক্ষেতের কাদা মাটির মধ্যে চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে।

জাবেদ মাসুদ আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে স্মৃতিসৌধের নির্জন এলাকায় ফেলে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে, নিরাপত্তার প্রশ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগে দায়িত্বরত উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল মূল বেদি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হওয়ায় জনবল সংকটের কারণে সেখানে নিরাপত্তা প্রদান করা তাদের পক্ষে কঠিন। তবে রাতের বেলা পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করেন বলে দাবি করেন এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews