1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গৃহবধুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, June 9, 2018
  • 309

বাংলা ফটো নিউজ : সাভারে আকলিমা বেগম নামের (২৫) এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে সিএনবি আশুলিয়া সড়কের সাভারের সরকারী ছাগল উন্নয়ন খামারের সামনে থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, গত দুই দিন আগে আকলিমা নামের ওই গৃহবধু মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রাম থেকে সাভারের কলমায় বসবাসরত তার স্বামী পোশাক শ্রমিক সাদ্দাম মোল্ল্যার বাড়িতে ঈদের কেনাকাটা করতে আসে। পরে কেনাকেটা শেষে আজ ভোর ছয়টার দিকে কলমার জিনজিরা এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধুকে সিএনবি আসার জন্য একটি অটোরিকসায় উঠিয়ে দেন তার স্বামী। পরে সিএনবি আশুলিয়া সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনে রাস্তায় ওই গৃহবধুর লাশ দেখতে পায় পথচারীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত গৃহবধুর গলায় আঘাতের চিহৃ রয়েছে। স্থানীয়দের ধারনা ছিনতাইকারীরা ওই গৃহবধুকে হত্যা করে থাকতে পারে।

এবিষয়ে সাভার মডেল থানার এস আই ফরহাদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews