1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 5:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Saturday, June 9, 2018
  • 487

বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুরে ঢাকা-২ আসনের তেঁতুলঝোড়া, আমিনবাজার, ভাকুর্তা ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৯ জুন) সন্ধ্যায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এছাড়া তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

এর আগে ইফতারে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন মন্ত্রী।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews