1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:14 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ের সূয়াপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, June 10, 2018
  • 397

বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ জুন) সন্ধ্যায় সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতারকে লক্ষ্য করে সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় মাঠে এ সময় পরিণত হয় ধনী-গরিবের মিলনমেলায়। ইফতারের আগে সমবেত হন প্রায় চার হাজার রোজাদার।

সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজির আহমদ।

এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, বাইসাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, নান্নার ইউনিয়ন যুবলীগরে সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ফেরাজীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ইফতারে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews