1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:43 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ঢাকা জেলা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, June 12, 2018
  • 417

বাংলা ফটো নিউজ : ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সাভার এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, কাউন্সিলর আয়নাল হক, সাভার উপজেলা যুবলীগ সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রিয় উপ-সম্পাদক মনিরুজ্জামান দীপু, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, কলেজ ছাত্রলীগ সভাপতি অমিত দত্ত, ধামরা্ইয়ের ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাভার বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদসহ আরো অনেকে।

ইফতার মাহফিল ও আলোচনা সভা উপস্থাপনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। তিনি বর্তমান সরকার ও ছাত্রলীগ এবং দেশবাসীর মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews