বাংলা ফটো নিউজ : আসন্ন ঈদে মহাসড়কের যানজট নিরসন এবং ছিনতাইসহ নানা অপরাধ রোধে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এছাড়া অত্যাধুনিক প্রযুক্তির এই ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যে বিভিন্ন ধরনের অপরাধীকে ধরা সম্ভব হয়েছে। আজ দুপুরে বুধবার সাভারে সাভার মডেল থানা কম্পাউন্ডে সিসিটিভি প্রকল্প ও সেন্ট্রাল মনিটর অ্যান্ড কমান্ড সেন্টার উদ্ভোধন অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
উল্লেখ্য ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত মহাসড়কের ২২ কিলোমিটার জায়গা জুড়ে নিরাপত্তা প্রদানের জন্য ১৩ টি নিজস্ব পুলের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির ৫০ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা দিয়ে মনিটরিং এর সাভার মডেল থানায় বসানো হয়েছে সার্ভার স্টেশন। প্রতিটি ক্যামেরায় নিজস্ব পাওয়ার ব্যাকআপ থাকায় লোডসেডিংএ বন্ধ থাকার কোন আশংকা নাই। ঝর-বৃষ্টি আর রোদে পুরে নয় এখন থেকে থানার সাভার স্টেশনে বসেই অবৈধ পার্কিং, সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনসহ মহাসড়কের সকল অবপরাধ এবং অপরাধীদের নজরদারী করবে পুলিশ।
বিআরটিএ এর সহযোগীতায় গাড়ির নাম্বার প্লেট সনাক্ত ও গতি নিরূপন করা যাবে। প্রতিটি ক্যামেরার দুই মাস পর্যন্ত রেকড জমা রাখার সুবিধা রয়েছে। ফলে মহাসড়কের পাশে অবস্থিত গার্মেন্টস ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মানি স্কর্ট এ নিরাপত্তা প্রদান ছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মকরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদানে সহায়তা করবে। যদি কোন ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রন কক্ষে এ্যালার্ম আসবে।
সাভার মডেল থানায় আয়োজিত মতবিনিময় সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে স্পেশাল ব্রাঞ্চের এআইজি মীর শহিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, পৌর আওয়ামীলীগের সাভাপতি এবং পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা যুবলীগ সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply