1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 12:05 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে আওয়ামী লীগ ও যুবলীগের গোলাগুলি, আটক ৩

  • আপডেট টাইম : Wednesday, June 20, 2018
  • 322

বাংলা ফটো নিউজ : সাভারে রাজনৈতিক কোন্দল ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন নেতাকে আটক করেছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছেন সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইদ্রিস।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বিশৃঙ্খলা ও গোলাগুলির কারনে যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত লাইসেন্সকৃত তিনটি শর্ট গান জব্ধ করা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকের লোকজনের সাথে রাজনৈতিক কোন্দল ও স্থানীয় আধিপাত্ব্য নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে সেলিম মন্ডল তার নিজ বাড়ি আক্রাইনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর এলাকায় আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদের বাড়ির সামনে পৌছালে সেখানে থাকা স্থানীয় কয়েকজনের সাথে তার কথাকাটাকাটি হয়।পরে দু পক্ষের মধ্যে বাকবিতন্ডতার এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়াও এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই গ্রুপের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি লাইসেন্সকৃত শর্ট গান ও বেশ কিছু গুলি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews