1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আজ থেকে সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কম

  • আপডেট টাইম : Thursday, June 21, 2018
  • 379

বাংলা ফটো নিউজ : বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে সোনার দর ভরিতে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর হ্রাসের বিষয়টি বুধবার সন্ধ্যায় জানানো হয়। সর্বশেষ গত মার্চে সোনার দর ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমেছিল। এর আগে গত ১০ জানুয়ারিতে ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা ও ২৬ জানুয়ারি ১ হাজার ৫১৭ টাকা বৃদ্ধি পেয়েছিল।

দর হ্রাস পাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৭ হাজার ৫৮৬ টাকা।

গতকাল বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হয়। দর পুনর্নির্ধারণ করায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। অন্যদিকে ও সনাতন পদ্ধতির সোনার ভরি বাড়বে ১ হাজার ১৬৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা।

গত মার্চে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৩১১ ডলার। আজ বুধবার রাত আটটার দিকে প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ২৭৪ ডলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews