বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় সুটকেসের ভিতর থেকে অজ্ঞাত (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদ মিয়া জানান, সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী হাবিব সিএনজির পাশে একটি বড় সুটকেস পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয় এবং পরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সুটকেসটি খুলে ভিতরে এক তরুনীর লাশ দেখতে পায়। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন দূবৃত্তরা অন্যত্র তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি গুম করার উদ্দেশ্যে গাড়ি থেকে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।
এঘটনায় আশুলিয়া থানায় এক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply