1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাল্যবিয়ের আয়োজন: কনের মাকে জরিমানা, মোয়াজ্জিন বরখাস্ত

  • আপডেট টাইম : Friday, June 22, 2018
  • 287

বাংলা ফটো নিউজ : বরগুনার পাথরঘাটায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা ও মসজিদের মোয়াজ্জিনকে জরিমানা করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।

এছাড়াও পাথরাঘাটা উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিনকে চাকরি থেকে বরখাস্ত করারও নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২২জুন) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আদেশ দেওয়া হয়।

ইউএনও মো. হুমায়ুন কবির জানান, উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের আশ্রাফ আলীর মেয়ে কারিমার (১৬) সঙ্গে বরগুনা নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের সোনা মিয়ার ছেলে মো. সিদ্দিকের (১৯) বিয়ের আয়োজন করা হয়।

পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন সদর পাথরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নাসির উদ্দিনের বাসায় এ বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে প্রশাসনের লোকজন বিয়ে বাড়িতে গেলে বর পালিয়ে যায়। এসময় কনের মা কহিনুর বেগমকে ২শ’ টাকা এবং মসজিদের মোয়াজ্জিন মো. জাকির হোসেনকে ২শ’ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মসজিদের মোয়াজ্জিন আইন বহির্ভূত কাজে সম্পৃক্ত হওয়ায় চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।

ইউএনও আরও জানান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনকে খোঁজা হচ্ছে, তাকে পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews