1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:11 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২০

  • আপডেট টাইম : Saturday, June 23, 2018
  • 303

বাংলা ফটো নিউজ : সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত চার জন। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ শনিবার সকাল সাত টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বাস যাত্রীরা জানায়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি নৈশ কোচ সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় পৌছলে মহাসড়কে ইউর্টান নেওয়া একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ২৩ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে আরও তিন জন মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে আরও পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।

এবিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামাল বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews